গাইবান্ধায় লকডাউনের অস্টম দিনে বিধিনিষেধ অমান্য করায় ৫১ মামলায় ২৮ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (৩০ জুলাই) রাতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
আজ জেলার প্রত্যেক উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় ৫১ মামলায় ২৮ হাজার ২০০ টাকা জরিমানা করে।
এ অভিযান চলাকালে জনসচেতনতা সৃষ্টি করাসহ জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, কোভিড-১৯ প্রতিরোধে লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















