গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় মহামারি করোনাকালীন সময়ে কর্মহীন ও অসহায়দের মাঝে লকডাউনে একবেলা করে রান্না করা খাবার বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ জুলাই) উপজেলার বাহিরগোলা জামে মসজিদ সংলগ্ন চাতালে বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা খয়বর হোসেন মওলার ব্যক্তিগত উদ্যোগে দ্বিতীয় দিনের রান্না করা খাবার বিতরন উদ্বোধন করেন সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু। এসময় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি একেএম সামছুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম,দপ্তর সম্পাদক বাপ্পী রাম রায়,কার্যকারী সদস্য মোকসেদ আল মামুন,রাশেদুল ইসলাম,জয়ন্ত সাহা, নদী বাঁচাও দেশ বাঁচাও আন্দোলনের নেতা সাদেকুল ইসলাম দুলাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) 



















