রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক গণপরিষদ সদস্য বরন্য রাজনীতিবিদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর মরহুম এড ওয়াজেদ চৌধুরীর ২৯তম মৃত্যু বার্ষিকি উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন এড গণেশ নারায়ণ চৌধুরী সহ সভাপতি জেলা আওয়ামীলীগ। সভায় বক্তব্য রাখেন কাজী কেরামত আলী এমপি, সংসদ সদস্য রাজবাড়ী ১ ফকির আবদুল জব্বার চেয়ারম্যান রাজবাড়ী জেলা পরিষদ ও সহ সভাপতি রাজবাড়ী জেলা আওয়ামীলীগ, মোহাম্মদ আলী চৌধুরী সাবেক মেয়র ও সহ সভাপতি রাজবাড়ী জেলা আওয়ামীলীগ, কাজি ইরাদত আলী সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ রাজবাড়ী ও এড ওয়াজেদ চৌধুরীর ছেলে গোলাম মোস্তফা চৌধুরী রন্টু।
আলোচনা সভায় বক্তারা বলেন এড ওয়াজেদ চৌধুরী ততকালীন সময়ে জজ কোর্টের মোনসেফ ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে চিঠি দিয়ে রাজবাড়ী জেলা শাখার দায়িত্ব পালন করতে বলেন। নেতার কথা মত তিনি চাকুরি ছেড়ে চলে আসেন। তিনি ব্যক্তি জিবনে সৎ সাহসী নেতা ছিলেন। তার দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা সেলিম দেওয়ান। এড ওয়াজেদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তার মেয়ে সালমা চৌধুরী রুমা এম পি সংরক্ষিত মহিলা সংসদ ৩৪ রাজবাড়ী বিনোদন পুর এতিমখানায় বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করে এবং এতিমদের সাথে দুপুরের খাবারের ব্যবস্থা করে এবং নিজ বাসার গরিবের মাঝে খাবার বিতারন করেন
মহসিন মৃধা করেসপন্ডেন্ট জাগো ২৪. নেট রাজবাড়ী 



















