বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিদেশী পিস্তল-গুলিসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদেশী পিস্তল ও গুলিসহ রেজাউল ইসলাম (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৩১ জুলাই) রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গাইবান্ধা-১৩ ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবহিকতায় শুক্রবার রাতে র‌্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন  সংবাদের  ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগদরিয়া গ্রামের এক বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় মাদক, চোরাচালানসহ একাধিক মামলার আসামি রেজাউল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এছাড়াও তার কাছ থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতার রেজাউল ইসলাম ঠাকুরগাঁর পীরগঞ্জ উপজেলার বেরচুনা গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রেজাউল ইসলাম দীর্ঘদিন যাবৎ ত্রাসের রাজত্ব করে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে।

জনপ্রিয়

সাংবাদিক পরিচয়দানকারী শাহীনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বিদেশী পিস্তল-গুলিসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ১০:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১