বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৪, মৃত্যু ১ 

ছবি: প্রতিকী

করোনায় ভাইরাসে গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৪ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ১৩৫ জন রোগি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং জয়নব বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মৃত্যুবরণ করেছে।

রোববার (১ আগস্ট ) রাত সাড়ে ৮ টার দিকে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

আজ রোববার নতুন ৪৪ জন আক্রান্তের মধ্যে সদরে ২২, গোবিন্দগঞ্জে ৮, সাদুল্লাপুরে ৪, সুন্দরগঞ্জে ২, পলাশবাড়ীতে ৩, ফুলছড়িতে ৩ ও সাঘাটা উপজেলায় ২ জন রয়েছে। মৃত জয়নব বেগম সদর উপজেলার মালিবাড়ি এলাকার বাসিন্দা।

এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮৯৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ৭৭১ জন ও মৃত্যুবরণ করেছে ৩৬ জন। বর্তমানে আইসোলেশনে ১ হাজার ৮৮ জন রোগি চিকিৎসাধীন রয়েছে।

গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএস) ডা. মো. হাফিজুর রহমান জানান, আজ রোববার কয়েকটি পিসিআর ল্যাব থেকে ১৮০ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে শনাক্ত হয়েছে ৪৪ জনের।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নসহ মানুষদের সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। এছাড়া নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

জনপ্রিয়

গাইবান্ধায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৪, মৃত্যু ১ 

প্রকাশের সময়: ০৯:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১