বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম (৩৫) নামে ২ সন্তানের জনকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি সোমবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের রিফুজীপাড়ায় ঘটেছে। নিহত রেজাউল করিম ওইপাড়ার মৃত শুকুর আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে ৬টায় রেজাউল করিম শরীর ভেজা থাকাবস্থায় টেলিভিশনের ডিসলাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। এসময় বাড়ির লোকজন ঘটনা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছিল। হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নারায়ণ চন্দ্র রায় জয় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের সময়: ০৫:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১