বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

সরকার ঘোষিত ১৪দিনের কঠোর লকডাউন শুরু থেকে কার্যালয় বন্ধ থাকায় চিরিরবন্দরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি সংঘটিত ঘটেছে।  রবিবার দুপুর ১১টায় চুরির ঘটনাটি নজরে আসে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, এ কক্ষটি ডা. মিনহাজুল ইসলাম ব্যবহার করতেন। গত রবিবার অফিসে আসলে ওই কক্ষের তালা ভাঙ্গা এবং অফিসের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকাবস্থায় দেখতে পাওয়া যায়। সরকার ঘোষিত ১৪দিনের কঠোর লকডাউনের শুরু থেকে কার্যালয় বন্ধ থাকায় কবে কখন চুরি হয়েছে তা সঠিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে একটি কম্পিউটার, দুইটি ব্যাটারিসহ একটি আইপিএস, একটি ওয়াই-ফাই ডিভাইস, মাউস কী-বোর্ডসহ কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন জিনিস চোরেরা নিয়ে যায়। তবে অফিসিয়ালি কোন কাগজপত্র চুরি হয়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জাগো২৪.নেট-কে জানান, এ ঘটনায় অফিস কর্তৃপক্ষ একটি সাধারণ ডাইরী করেছেন। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

জনপ্রিয়

চিরিরবন্দরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

প্রকাশের সময়: ০৫:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১