গাইবান্ধায় লকডাউনের দশম দিনে বিধিনিষেধ অমান্য করায় ৩৯ মামলায় ৩১ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ আগস্ট) রাতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
জেলার প্রত্যেক উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৯ মামলায় ৩১ হাজার ৮০০ টাকা জরিমানা করে। এ অভিযান চলাকালে জনসচেতনতা সৃষ্টি করাসহ জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, কোভিড-১৯ প্রতিরোধে লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















