রাজবাড়ীর বরাট ইউনিয়নে দুস্থদের মাঝে জিআর এর চাউল বিতরণ করা হয়েছ। সোমবার (২ জুলাই) বরাট ইউনিয়নের আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থ নদী ভাঙন মানুষের মাঝে ২০০ প্যাকেট জিআর এর চাউল বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোহাম্মদ সাইফ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান ছালাম, ওয়ার্ড মেম্বার তুহিন হোসেন।
এ সময় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি হেদায়েত হোসেন সোহরাব, বরাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরশাদ আলী সরদার, সাধারণ সম্পাদক মো. ফরিদ শেখ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ফরিদ আলী মোল্লাসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। করোনা মহামারী পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে বলেন এবং করোনার ভ্যাকসিন নিতে বলেন।
মহসিন মৃধা করেসপন্ডেন্ট জাগো ২৪. নেট রাজবাড়ী 



















