বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট দলের জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের প্রথম জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০৩ আগস্ট) রাতে পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে পরাজিত করার জন্য সকল খেলোয়াড়, কোচ এবং জাতীয় ক্রিকেট দলের সকল কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচবারের দেখায় এটি বাংলাদেশের প্রথম জয়। ঘরের মাঠে টাইগারদের আমন্ত্রণে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে এসে সাকিব-নাসুমদের স্পিনেই পুড়ে অজিরা।

মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩১ রানের ছোট পূঁজি দেয় টাইগাররা। পরে ব্যাট করতে নেমে মার্শ-ওয়েডরা সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে হারে।

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

ক্রিকেট দলের জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশের সময়: ১২:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১