দিনাজপুরের হিলি সীমন্তে মাক বিরোধী অভিযানে ৮৩ গ্রাম হেরোইন ও ১ হাজার ১০০ পিসি ইয়াবা ট্যাবলেটসহ মা, মেয়ে ও ছেলেকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হিলির দক্ষিণ বাসুদেবপুর (ক্যাম্পপট্টি) এলাকার লিয়াকত হোসেনের স্ত্রী চায়না বেগম (৪৫), তার মেয়ে শাহিনুর রহমান স্মৃতি (২৬) ও ছেলে মোহাব্বত আলী (১৮)।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে ক্যাম্পপট্টি এলাকা থেকে হেরোইন ও ইয়াবা সহ তাদের পুলিশ আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর হিলি থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জাগো২৪.নেট-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসারসহ সঙ্গী ফোর্স নিয়ে দক্ষিণ ব্সুদেবপুর ক্যাম্পপট্টি এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে ৮৩ গ্রাম হেরোইন ও ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চায়না মা, মেয়ে ও ছেলেকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়।
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর 



















