সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় নানা আয়োজনে স্বৈরাচার পতন দিবস পালিত

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৯০ এর স্বৈরাচার পতন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নির্যাতিতদের সংবর্ধনা, আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।

রোববার (৬ ডিসেম্বর) আমরা ৯০ এর যোদ্ধা গাইবান্ধার উদ্যোগে দিনব্যাপী জেলা পাবলিক লাইব্রেরী চত্বরে স্মৃতিচারণ ও মিলনমেলা অনুষ্ঠানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ৪৪ জন নির্যাতিতদেরকে সংবর্ধনা দেয়া হয়।

এসময় বক্তব্য রাখেন, আমরা ৯০ এর যোদ্ধা গাইবান্ধার আহবায়ক মাহমুদুল গনি রিজন, সদস্য সচিব বাপ্পী দাস, সদস্য গোলাম রব্বানী মঞ্জু, রেজাউর রহমান ডিউব প্রমূখ।

বক্তারা বলেন, ১৯৯০ সালের আজকের এইদিনে তিনজোটের রুপরেখা অনুযায়ি স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটে কিন্ত এর পর তিন দশক পেরিয়ে গেলেও জাতির কাছে দেয়া তিনজোটের রুপরেখার পুণাঙ্গ বাস্তবায়ন হয়নি। তারা তিনজোটের রুপরেখার পুণাঙ্গ বাস্তবায়নের জোর দাবি জানান।

প্রকাশের সময়: ১১:০৮:১২ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০