বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান

সকল পেশা-শ্রেণির মানুষকে স্বেচ্ছায় রক্তদান করে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি।

গিনি আরও বলেন, রক্ত দান একটি মহৎ কাজ। অন্যকে রক্ত দিলে যেমন জীবন বাঁচানো যায়, তেমনী রক্তদাতার নিজের শরীরেরও উপকার হয়।

গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের আয়োজনে গাইবান্ধা জেনারেল হাসপাতাল চত্বরে সকাল ১০টায় গাইবান্ধা জেনারেল হাসপাতাল চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন গাইবান্ধার সিভিল সার্জন ও গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের সভাপতি ডা. আ. ম. আখতারুজ্জামান এবং গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহাবুব হোসেন এবং সাংগঠনিক পতাকা উত্তোলন করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গাইবান্ধা জেলা শাখার সভাপতি ডা. মো. মতিয়ার রহমান।

আলোচনা সভায় সিভিল সার্জন ও সন্ধানীর সভাপতি ডা. আ. ম. আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সন্ধানীর উপদেষ্টা এ. এস. এম. নাহিদ হাসান চৌধুরী রিয়াদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সন্ধানীর সহসভাপতি খ. ম. রফিকুল হাসান কাফি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহাবুব হোসেন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গাইবান্ধা জেলা শাখার সভাপতি ডা. মো. মতিয়ার রহমান, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ (রমেক) ইউনিটের সভাপতি মো. আল-মামুন, গাইবান্ধা সন্ধানীর উপদেষ্টা মো. জিয়াউল হক জনি এবং ডা. শাহিনুল ইসলাম মন্ডল প্রমুখ।

আলোচনা সভা শেষে স্বেচ্ছায় সর্বোচ্চ রক্তদাতা ২১ জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এর মধ্যে ১০ ব্যাগের অধিক স্বেচ্ছায় রক্তদানের জন্য নাজমুল ইসলাম নিশিদ, ইমতিয়াজ আহমেদ রনি, হাসিনা আক্তার, নয়ন চন্দ্র রায়, মানিক মিয়া, কুইন আক্তার আসফিয়া, মো. খালেকুজ্জামানকে, ২০ ব্যাগের অধিক আলফাজ আকন্দ, সোহাগ মিয়া, শারমিন জাহান, মুক্তা আক্তার, মারুফ মিয়া, রাসেল মিয়া, মাছুদুর রহমান মিলন, আহম্মেদ হাসান দীপন, ৩০ ব্যাগের অধিক আলমগীর হোসেন আকন্দ, সাগর রহমান, ইউনুস ইসলাম শ্যাম, ৪০ ব্যাগের অধিক জান্নাতুল ফেরদাউস জাহিদ ও তৌহিদুল ইসলাম বিমান এবং ৫০ ব্যাগের অধিক স্বেচ্ছায় রক্তদানের জন্য মিজানুর রহমান জুয়েলকে এই স্মারক দেওয়া হয়।

এরপর ১৭ সদস্যবিশিষ্ট ২০২১-২০২২ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষনা করেন সন্ধানীর উপদেষ্টা ইমাম হাসান রমিত। এতে পদাধিকারবলে সভাপতি হন সিভিল সার্জন। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহসভাপতি প্রফেসর কাজী শফিকুল ইসলাম, সহসভাপতি খ. ম. রফিকুল হাসান কাফি ও এ. এস. এম. নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, সাধারণ সম্পাদক মোছা. কুইন আক্তার আসফিয়া, সহসাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নিশিদ, সাংগঠনিক সম্পাদক মো. মুন্সি মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক ইমাম হাসান বসরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাকিব মিয়া, শিক্ষা গবেষণা ও পরিসংখ্যান সম্পাদক কামরুন নাহার চাঁদনী, সমাজ কল্যাণ সম্পাদক শেখ মো. মোশারফ, দপ্তর সম্পাদক শাহরিয়ার নাজিম সাগর, স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান সম্পাদক মো. জাহিদ হাসান, কার্যকরি সদস্য মোছা. মৌ আক্তার, আবু নোমান জিহাদী, মোছা. তন্নী ও মো. অহিদুজ্জামান রকি (রমেক ইউনিট)।

স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান

প্রকাশের সময়: ০৫:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১