আসন্ন নরসিংদির শিবপুর উপজেলা সাধারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক দীপুকেই নৌকার মাঝি হিসেবে দেখতে চায় বলে জানিয়েছেন ভোটাররা ও আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মিরা।
দলীয় ও জনগনের সূত্রে জানা যায়,বিগত সময় আওয়ামী লীগের বর্ধিত সভায় ভোটের মাধ্যমে সাধারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্ধিত সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মিরা জাহিদুল হক দীপুর কেই রায় দেয় এবং তার নাম এক নান্বার এ তালিকায় থাকার পর ও কোন কারনে তার নাম আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডে পাঠানো হয়নি কেন তার নাম প্রস্তাব করেনি শিবপুর উপজেলা আওয়ামী লীগ? এ নিয়ে ক্ষোভে ফেটে পরে সাধারচর ইউনিয়ন এর আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মিরা এবং ভোটারা, বিগত দিনে জাহিদুল হক দীপুর এলাকার জনগনের ও আওয়ামী লীগের মাঝে রয়েছে তাহার অতুলনীয় অবদান ও গ্রহণ যোগ্যতা।তিনি দূর্র দিনের দলের কান্ডারী এবং দল চাঙ্গা করতে গিয়ে তার রয়েছে অনেক অবদান, তেমনি আবার দলকে সুসংঘটিত করতে গিয়ে প্রচুর পরিমাণ টাকা খরচ করেন বলে জানা যায়।
তিনি সাধারচর ইউনিয়ন এর আওয়ামী লীগের সহসভাপতি ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি দীর্ঘ দিন যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, ছাত্র জীবন থেকে ছাত্র লীগের সাথে জড়িত ছিলেন। দলের যে কোন নেতাকর্মী সমর্থকদের যে কোন সমস্যা হত তা তিনি নিজের মনে করে পাশে দাড়াতেন এবং সব সমস্যার সমাধান করে দিতেন,তাই দলের মধ্যে রয়েছে তাহার অতুলনীয় গ্রহণ যোগ্য। কোন লোক কোন সময় তার নিকট থেকে খালি হাতে পিরেননি করোনা কালীন সময় থেকে এপর্যন্ত বহু বেকার রুগ্ন কর্মহীন লোকজন কে সহযোগিতা করেছেন জুরুরি খাদ্য, চিকিৎসা সেবা দিয়ে। এলাকার মসজিদ মাদ্রাসা মন্দির এর অনুদান দিয়েছেন তার ব্যক্তিগত অর্থ দিয়ে। গরীব ছাত্র ছাত্রী রা পড়াশোনা করতে অনেককেই সুযোগ সুবিধা করে দিয়েছেন অর্থ মেধা শ্রম দিয়ে। গরীব মেয়েদের বিয়ে শাদীতে সহায়তা করেছে অনেককেই এবং বেকারত্ব সমস্যা সমাধান করেছেন বহু যুবকদের। তাই সাধারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাকেই জনগন নৌকার মাঝি হিসেবে দেখতে চায় বলে জানিয়েছেন ভোটাররা ও আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে।
তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুল হক টিপুর ভাই দুই ভাই মিলে দলকে সুসংগঠিত করতে দিন রাত পরিশ্রম করেছেন, কোটি কোটি টাকা খরচ করেছেন দলের জন্য। তাদের শ্রম মেধা অর্থের বিনিময়ে আজ শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও সাধারচর ইউনিয়ন আওয়ামী লীগ সুসংগঠিত ও শক্তিশালী, এক সময় ছিল শিবপুর উপজেলা বিএনপির ঘাঁটি তাদের পরিশ্রম এর কারনে আজ আওয়ামী লীগের ঘাঁটিতে পরিনত হয়েছে বলে জানিয়েছেন ভোটাররা ও আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে অবহেলিত নেতা কর্মিরা।তাই আওয়ামী লীগের দলীয় হাইকমান্ড নির্বাচনী মনোনয়ন বোর্ড ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানান এলাকার জনগন ও ভোটারা, যেন পুনরায় বিবেচনা করে নৌকার মাঝির দায়ীত্ব দিয়ে মোঃ জাহিদুল হক দীপুকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়ে নৌকা প্রতিক বরাদ্দ দেওয়া হয়। তাহলে তৃণমূল কে ও জনগণকে মুল্যায়ন করা হবে বলে জানিয়েছেন ভোটাররা ও আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে অবহেলিত নেতা কর্মিরা।
হাজী জাহিদ, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নরসিংদী 
















