বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক স্বামীর হুমকিতে নিরাপত্তাহীনতায় তাছলিমা

পিতৃহারা তাছলিমা খাতুন। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হয় আলিম উদ্দিন নামের এক বাস সুপারভাইজারের সঙ্গে। এই স্বামী মাদক ব্যবসাসহ নানা  অপকর্মের জড়িয়ে পড়ে। এমন কাণ্ডে অতিষ্ঠ হয়ে স্বামীকে ডিভোর্স দেয় তাছলিমা। এরপর থেকে হত্যার হুমকি দিয়ে চলেছে আলিম উদ্দিন। যার কারণে চরম নিরাপত্তাহীনতা ভুগছে তাছলিমা ও তার পরিবার।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) এমন অভিযোগ এনে গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগি তাছলিমা খাতুন।  সে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামের মৃত তছির উদ্দিনের মেয়ে।

এসময়  লিখিত বক্তব্যে তাছলিমা খাতুন জানান, শিশুকালে মারা যায় পিতা তছির উদ্দিন। কোন ভাই না থাকায় ধীরে ধীরে বড় হয় মায়ের কষ্টের সংসারে। এমতাবস্থায় জীবিকার তাগিদে চাকুরি নেয় পোষাক শিল্প প্রতিষ্ঠানে। গত ২০১০ সালে ছুটিতে বাসযোগে বাড়ি ফেরার সময় পরিচয় হয় পাশ্ববর্তী পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া গ্রামের ওই বাস সুপারভাইজার আলিম উদ্দিনের সঙ্গে। এর কিছুদিন পর নানা ভয়ভীতি দেখিয়ে ইচ্ছের বিরুদ্ধে জোরপুর্বক বিয়ে করে।

সংসার চলাকালে জানতে পারেন আলিম উদ্দিন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। শুধু মাদক ব্যবসায় নয়, নানা ধরণের অসামজিক কাণ্ডে জড়িত। স্ত্রী হিসেবে তাছলিমা বেগম স্বামীকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করলে তার ওপর নেমে আসে অমানসিক নির্যাতন। এমন নির্যাতন সহ্য করতে না পেরে গত ২০১১ সালের ২৬ জুনে স্বামীকে ডিভোর্স দেয় তাছলিমা। এ ঘটনায় একটি মিথ্যা মামলা করে আলিম উদ্দিন। এই মামলার ভয়ভীতি দেখিয়ে এবং  আর কখনো আসামাজিক কাজে লিপ্ত হবে না মর্মে এমন প্রতিশ্রুতি দিয়ে আবারও বিয়ে করে তাছলিমাকে। কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষা করেনি আলিম উদ্দিন। বাধ্য হয়ে গত ২০১৭ সালের ১৯ নভেম্বর তারিখে আবারও আলিম উদ্দিনকে ডিভোর্স দেওয়া হয়। এরপর থেকে তাছলিমা বেগম পুণরায় গার্মেন্টেসে চাকুরি করে জীবিকা নির্বাহ করে চলেছে। এরই মধ্যে তাছলিমা ও তার বড় বোনদের জবাই করে হত্যার হুমকি অব্যাহত রেখেছে আলিম উদ্দিন।

বিদ্যমান পরিস্থিতিতে পরিবারের লোকজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তাছলিমা। এনিয়ে পুলিশ সুপার বরবার অভিযোগ ও থানায় একাধিক জিডি করাও হয়েছে। বর্তমানে আলিম উদ্দিনের বিরুদ্ধে হত্যা ও মাদক মামলাসহ বিভিন্ন ধরণের মামলা রয়েছে বলে জানান তাছলিমা।

এ সংবাদ সম্মেলেন উপস্থিত ছিলেন, তাছলিমার বড় বোন রওশনারা বেগম, জোসনা বেগম ও ফুফাতো বোন লাভলী বেগম প্রমুখ।

প্রকাশের সময়: ০৩:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১