মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হিলিতে কাঁচামরিচের কেজি ২০ টাকা

সপ্তাহ দুয়েক আগে দিনাজপুরের হিলি বাজারে কাঁচামরিচের দাম ছিলো ৪০ টাকা কেজি। দাম কমে বর্তমান তা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। আর দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
বুধবার (৮ ডিসেম্বর)  সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, ১২ থেকে ১৪ দিন আগের চেয়ে কাঁচামরিচের দাম পাইকারি বাজারে কমেছে কেজিপতি ২০ টাকা। ৪০ টাকার মরিচ আজ বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। আবার খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে।
সবজি কিনতে আসা আজাহার আলী বলেন, ঝাল পেঁয়াজ লবণ এই তিনটা জিনিসের মানুষের খুবি দরকার। তাই এসব জিনিসের দাম বেশি হলে বিপাকে পড়তে হয়। বর্তমান এসবের দাম নাগালের মধ্যে আছে। তবে কাঁচামরিচের দাম একেবারে কমে গেছে। ২০ টাকা কেজি দরে এক কেজি কাঁচামরি কিনলাম।
হিলি বাজারে মরিচ ব্যবসায়ী ফারুখ হোসেন বলেন, তিন থেকে চার সপ্তাহ আগে ১২০ টাকার উপরে ছিলো কাঁচামরিচের দাম। দেশি মরিচ বাজারে উঠার পর ভারতীয় কাঁচামরিচের আমদানি বন্ধ হয়ে গেছে এবং দামও কমতে শুরু করেছে। আজ আমরা ২০ টাকা দরে পাইকারি বিক্রি করছি।

হিলিতে কাঁচামরিচের কেজি ২০ টাকা

প্রকাশের সময়: ০৮:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১