বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন ও তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ঢাকার সাভারের আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পানধোয়া এলাকায় বৃহস্পতিবার (১৬ই ডিসেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠানটি অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন হয়। জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ এবং গকুলনগর উচ্চ বিদ্যালয়সহ আশেপাশের স্হানীয় স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থী দুইটি পৃথক (ক, খ) গ্রুপের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতি গ্রুপ থেকে ১২ জন করে সর্বমোট ২৪ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিতেই পানধোয়া উন্মুক্ত পাঠাগার কর্তৃপক্ষ অনুষ্ঠানটির আয়োজন করেছে। এরকম প্রতিযোগিতা এবারই প্রথম আয়োজন করল তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক (ইংরেজি) শহিদুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গকুলনগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ফরহাদ হোসাইন, মোশাররফ হোসাইন, নজরুল ইসলাম, বিশিষ্ট ইসলামিক স্কলার ও স্হানীয় মসজিদের খতীব মাও. আবু বকর মুহাম্মদ তাহের, সভাপতি হিসেবে লুৎফর রহমানসহ এলাকার স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিযোগী বন্ধুরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রফেসর শহিদুল ইসলাম তার বক্তব্যে সবাইকে বইমুখী হয়ে জ্ঞানার্জনের মাধ্যমে শিক্ষাকেন্দ্রীক জীবন গড়ে তোলার অনুরোধ জানিয়েছেন। এবং বলেছেন, তোমাদের জীবনকে আরো বেশি সৌন্দর্যমন্ডিত করতে হলে পড়াশোনার বিকল্প কিছু নেই। পানধোয়া উন্মুক্ত পাঠাগার কর্তৃক শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা বিষয়ক এমন অনুষ্ঠান আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে বলে অনুভূতিও ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০২০ সালে পানধোয়া তরুণ প্রজন্মের উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত পাঠাগার প্রতিষ্ঠিত হয়। যার মাধ্যমে এলাকাবাসী পড়াশুনা, জ্ঞান-বিজ্ঞানসহ নিজ নিজ পছন্দ অনুযায়ী বিভিন্ন লেখকের বই বিনামূল্যে সংগ্রহ করে পড়তে পারছেন।

প্রতিযোগিতায় ২৪ জনের মধ্যে ক এবং খ গ্রুপের প্রথম ৩ জন করে দুই বিভাগে মোট ৬ জন বিজয়ীকে ক্রেস্ট পুরস্কার এবং বাকি ১৮ জন প্রতিযোগীকে বই উপহার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করা সকল প্রতিযোগীকে কলম ও চকলেট উপহার দেয়া হয়।

প্রকাশের সময়: ০৪:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১