বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন ইউপি নির্বাচনে সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নে ৯০ জন সম্ভাব্য প্রার্থী মাঠে

তফশীল ঘোষনার সাথে সাথেই গাইবান্ধার সাদুল্লাপুরের ৮টি ইউনিয়নের প্রার্থীদের দৌড় ঝাঁপ শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারী এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নিয়ে ভোটারদের মাঝে চলছে ভোট নিয়ে নানা বিশ্লেষণ। কে কেমন? কি করেছে? কি করতে পারবে? স্বভাব চরিত্র কেমন? চলবে কি চলবে না? ভাল মন্দ? কে কত ভোট পাবে, কার এলাকায় ভোট কেমন, কে হচ্ছেন আগামীর চেয়ারম্যান এবং ইউপি সদস্য ও সদস্যা। এসব নিয়ে প্রার্থী বিশ্লেষনের হিসাব নিকাশ গল্প গুজব শুরু হয়েছে চায়ের দোকান আর গ্রাম-গঞ্জে টং-মাচায়।

সম্ভাব্য প্রার্থীরা ছুটছে, সৌজন্য সাক্ষাত,দোয়া এবং মটর সাইকেলের শো ডাউন নিয়ে। প্রার্থীদের ঘুম হারাম অবস্থা শুরু হয়ে গেছে, নির্বাচনের ইমেজ, ফ্যাস্টুন, ব্যানার পোষ্টারে গ্রাম-গঞ্জের গাছপালা ছেয়ে গেছে। এখন শুধু প্রার্থীরা সম্ভাব্য প্রার্থী হিসাবে পরিচয় জানাতে ছবিসহ দোয়া কামনা নিয়ে ব্যস্ত। উপজেলার প্রতি ইউনিয়নে দেখা যাচ্ছে এমন দৃশ্য, এমনি একটি আলোচিত ইউনিয়ন সাদুল্লাপুরের ৬নং ধাপেরহাট ইউনিয়ন।

এ ইউনিয়নে আগামী আসন্ন ইউপি নির্বাচনে ২২ টি মৌজার ২৩ হাজার ৭৭৯ জন ভোটার ১২ টি ভোট কেন্দ্রের ৭৩ টি বুথে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ সংক্রান্ত একটি পত্র উপজেলা নির্বাচন অফিস থেকে ইউপি কার্যালয়ে পৌছে গেছে। ১৩টি পদের স্থলে সম্ভাব্য ৯০ জন প্রার্থী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। চেয়ারম্যান নির্বাচিত হবেন ১ জন ঐ পদে দেখা যাচ্ছে ১৩জন। ৩ ওয়ার্ড সংরক্ষিত নারী সদস্যা নির্বাচিত হবেন ৩ জন, মাঠে দেখা যাচ্ছে ১৮ জন। ৯ টি ইউনিটে মেম্বার নির্বাচিত হবেন ৯ জন, প্রার্থী দেখা যাচ্ছে প্রায় ৫৯ জন। বিভিন্ন পদে ভোটের মাঠে শুধু মাত্র ৬নং ধাপেরহাটেই মাঠে নেমেছেন প্রায় ৯০ জন সম্ভাব্য প্রার্থী।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, ধাপেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন মন্ডল হিরু, সাধারণ সম্পাদক শফিকুল কবির মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম,এস রহমান, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকি মিঠু, গাইবান্ধা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম প্রামানিক, ৬নং ধাপেরহাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, জাপা প্রার্থী শহিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, সাবেক ইউপি সদস্য ও তছলিম উদ্দিন বিদ্যা নিকেতনের পরিচালক রুহুল আমিন, মরহুম চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই শ্রমিক নেতা নজরুল ইসলাম, সমাজ সেবক রহুল আমিন বিএসসি, ইট ভাটা ব্যবসায়ী জাপা নেতা আবুল কাশেম, জাতীয় সমাজ তান্ত্রিক দলের (জাসদ) ধাপেরহাট ইউনিয়ন সভাপতি মোরশেদ জামাল টুটুল।

এবারে এ উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে ইসি সূত্রে জানাগেছে। এ নতুন পদ্ধতিতে অত্র এলাকায় প্রথম ভোট দেয়া নিয়েও সাধারণ ভোটার দের মধ্যে বিভিন্ন কৌতুহলের সৃষ্টি হয়েছে।

প্রকাশের সময়: ০৬:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১