বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে মানুষের খাদ্য ঘাটতি পূরণ করেছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ সরকার শ্রমিকদের মজুরী বৃদ্ধি করেছে। দেশের রাস্তা-ঘাটসহ সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন ঘটেছে। যা ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে।
মঙ্গবার (১৫ মার্চ) গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি একটি সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত। পদ্মা সেতু নির্মাণকালে তারা বলেছিল এখানে ব্যাপক দুর্ণীতি হয়েছে কিন্তু সেটি প্রমাণ করতে পারেনি। তাই বিদেশী টাকায় নয় আমাদের নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি।
এ অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ (অবঃ) জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহারিয়া খাঁন বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর বিভাগী দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, সফুরা বেগম রুমি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাসম-উল-আলম হিরু প্রমুখ।
শেষে সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করে কাউন্সিলের প্রস্তুতি নেওয়া হয়।

তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট: 















