জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে দলীয় প্রধান হিসেবে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করে। পরে প্রধানমন্ত্রী বিশেষ দোয়া ও মোনাজাত করেন। সুত্রঃ বার্তা২৪.কম

নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 



















