মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেবাস শেষ করতে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা

এসএসসি ও এইচএসসি’র শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১ এপ্রিল) চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের রত্নগর্ভা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

দীপু মনি বলেন, করোনার কারণে গত দুই বছর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ ছিল। ২০২২ সালে এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের যদি ক্লাস না করানো হয়, তাহলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে এবং সমস্যা হবে। বাড়িতে থাকতে থাকতে শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়েছে। এখন ক্লাস শুরু হয়েছে, তারা নিয়মিত ক্লাস করবে। রোজার কারণে এখন ক্লাস বন্ধ করাটা ঠিক হবে না। তবে, কত তারিখ পর্যন্ত ক্লাস হবে তা এখনও ঠিক করা হয়নি।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদ, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ উপস্থিত ছিলেন। সুত্রঃ বার্তা২৪.কম

জনপ্রিয়

সাদুল্লাপুরে জামায়াত সেক্রেটারিকে নিয়ে ‘অপপ্রচারের অভিযোগ’

সিলেবাস শেষ করতে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা

প্রকাশের সময়: ০৫:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২