গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গলাকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কলম চুরির অপবাদ দিয়ে একাধিক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করছে ম্যনেজিং কমিটি।
বৃহস্পতিবার (২ জুন) বিদ্যালয় চলাকালীন চুরির অপবাদ দেওয়াসহ পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের বাড়ি ফুলছড়ি উপজেলার উদিয়াখালী ইউনিয়নের হরিপুর গ্রামে।
এরপর ঘটনাটি জানাজানি হলে অভিভাবকরা উত্তেজিত হয়ে বিদ্যালয় ঘেরাও করেন। পরে তারা রাস্তা অবরোধ করে ওই শিক্ষকের শাস্তি দাবি জানায়।
শিক্ষার্থীরা বলেন, স্যার আমাদের মিথ্যা অপবাদ দিয়ে কাঠের বেত ও স্টিলের পাইপ দিয়ে মারধর করে।
অভিভাবকরা জানান, তাদের সন্তানদের বিনা আপরাধে মারধর করা হয়েছে তাই আমরা ওই শিক্ষকের শাস্তির দাবি করছি।
অভিযুক্ত শিক্ষক আনিছুর রহমান বলেন ছাত্র-ছাত্রীদের সততার শিক্ষা সব সময় দেওয়ার চেষ্টা করি। আর আজ আমার কলমটি ওদের মধ্য যেকেউ একজন নিয়েছে। এর জন্য আমি ছোট একটি কাঠের বেত দিয়ে মেরেছি কিন্তু তেমনভাবে না।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল হাসান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার হবে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















