গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা। গতবছর গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে নানান সমালোচনা হলেও এবারও তা পিছু ছাড়েনি। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষার এ ইউনিটের প্রশ্নের ধরন নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক জগদীশ চন্দ্র সরকার তিনি তার ফেসবুক পোস্টে যা উল্লেখ করেছেন তা জাগো২৪.নেট এর পাঠকদের সামনে সরাসরি তুলে ধরা হলোঃ
“পেশাদারিত্বের হালচাল”
পড়াশুনার সাথে জড়িত বলে, এখাতের অধঃপতন দেখলে খুব কষ্ট লাগে। আজ ২২ টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা হলো। প্রশ্নপত্রের গেটআপ দেখে আমি পুরোপুরি হতাশ। আমার চোখের আন্দাজ
৮-৯ ফোন্ট সাইজ, ১ স্পেস, ০.২ মার্জিন, উত্তরের অপশনগুলো (a-d) পাশাপাশি দেওয়া।
প্রশ্নপত্রের কোথাও তিল পরিমান ফাঁকা জায়গা নেই। আবার কোন আলাদা কাগজও দেয়া হয়নি পদার্থ, গনিত, রসায়ন রাফ করার জন্য।
আমার আশংকা অনেক ভর্তি পরীক্ষার্থী বিভিন্ন রকম ভুল করেছে শুধুমাত্র এরকম একটা ঘিঞ্জি প্রশ্নপত্রের কারণে।
একটা স্ট্যান্ডার্ড প্রশ্নপত্রের গেটআপটাও আজ আমরা আপটুদা মার্ক করতে পারি না?! ছি!!!
যেখানে ভর্তি পরীক্ষার্থীরা পরীক্ষার সকল খরচ বহন করে। সেখানে কার স্বার্থে এই কৃচ্ছতাসাধন? নিশ্চয়ই আমার/আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। কাকে কি বলবো, নিজেকেই ধিক্ জানাই!
তাসদিকুল হাসান, জাগো২৪.নেট, জগন্নাথ বিশ্ববিদ্যাল থেকে 















