বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা-৫ উপনির্বাচন: কাল ভোটগ্রহণ, কেন্দ্রগলোতে পৌঁছাছে সরঞ্জাম

তোফায়েল হোসেন জাকির:

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বুধবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ভোটকেন্দ্র গুলোতে পৌঁছানো হচ্ছে সরাঞ্জাম। একই সঙ্গে প্রস্তুত রয়েছে প্রশাসন, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১১ অক্টোবর ) দুপুর থেকেই ফুলছড়ি ও সাঘাটা  উপজেলা কার্যালয়ে জড়ো হতে শুরু করেন বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা। দুপুর ১২টা থেকে শুরু হয় ইভিএমসহ নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে যাওয়া হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।

জানা যায়, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। সব কেন্দ্র ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এ নির্বাচন উপলক্ষে সাঘাটা, ফুলছড়ি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এখানে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয়পার্টির প্রার্থী অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ও মাহবুবুর রহমান।

এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়াও সহকারী রির্টানিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন নওগাঁ জেলার নির্বাচনী কর্মকর্তা কামরুল ইসলাম ও গাইবান্ধা জেলার নির্বাচন কর্মকর্তা আব্দুল মোতালেব।

এই নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটার ও প্রার্থীদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ভোটকেন্দ্রে আইনবহির্ভূত কর্মকাণ্ড হলেই সে কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

এই কর্মকর্তা আরও জানান, ইসির অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকের ওপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। কিছু জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এদিকে, এই নির্বাচনে দায়িত্বরত  রির্টানিং অফিস সুত্রে জানা যায়, এই আসনের দুই উপজেলায় মোট ১৭ টি ইউনিয়নের ১৪৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার মধ্যে ফুলছড়ি উপজেলায় ৫৭টি ও সাঘাটা উপজেলায় ৮৮ টি কেন্দ্র রয়েছে। এই দুই উপজেলার সাঘাটায় ২ লক্ষ ২৫ হাজার ৭০ জন ও ফুলছড়ি উপজেলায় ১ লক্ষ ১৪ হাজার ৬৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন অফিস সুত্রে জানা যায়, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ-নির্বাচনে সব ভোটকেন্দ্র ও কক্ষে সিসিটিভি স্থাপন করছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় মোট এক হাজার ২৪২টি সিসিটিভি বসানো হয়েছে। ১৪৫টি ভোটকেন্দ্রের ভেতরে দুটি করে ২৯০ এবং ৯৫২টি ভোটকক্ষের সবকটির ভেতরে (গোপন বুথ ছাড়া) থাকবে সিসিটিভি।

ইসির আইডিয়া প্রকল্প-২-এর ডিপিডি কমিউনিকেশন কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

একইসঙ্গে ভোটগ্রহণের দিন ও আগের দিনের দৃশ্য সরাসরি পর্যবেক্ষণের জন্য ঢাকার নির্বাচন ভবনে একটি পর্যবেক্ষণকেন্দ্র স্থাপন করা হবে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ৩৩,গাইবান্ধা ৫ আসনটি শূন্য হয়। যার ফলে সংসদীয় এই আসনে আগামীকাল ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রকাশের সময়: ০৬:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২