সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবার নাম শেখ হাসিনা৷ তিনি বাংলাদেশ ও বাংলার মানুষকে উন্নত শিখরে পৌঁছে দিয়েছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অধিকার নিশ্চিত করেছে জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিকে আর ক্ষমতায় বসতে দেওয়া যাবে না। দেশে অর্ধেক নারী ভোটার। আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সফুরা বেগম রুমী-এঁর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানসহ মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে সফুরা বেগম রুমীকে সভাপতি ও মোহসেনা বেগমকে সম্পাদক নির্বাচিত করে লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামাল শেলি, শেখ আনার কলি পুতুল, সুরাইয়া বেগম ইভা, তথ্য ও গবেষণা সম্পাদক রাজিয়া মোস্তফা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. নাজমা আফরিন সুমনা, সদস্য কনা জব্বার, শাহিদা চৌধুরী তন্বী, জাকিয়া খাতুন, আঞ্জুমান আরা বন্যা, হাবিবা ইসলাম হ্যাপি, সৈয়দা নুসরাত রাসুল তানিয়া। বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজেদা বেগম, হাতীবান্ধা উপজেলা মহিলা আওয়ামী লীগের রশিদা বেগম, কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজনীন রহমান, আদিতমারী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাইলী বেগম, লালমনিরহাট সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফা বেগম লাকী, সভাপতি রশিদা বেগম, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাসুমা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুন নাহার মেরী, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবা ইসলাম হ্যাপী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য আঞ্জুমান আরা বন্যা, জাকিয়া খাতুন, কনা জব্বার, সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুকসানা, সহ-সভাপতি আজিজা খানম কেয়া প্রমুখ।
এ সময় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক, নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপনসহ লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুত্রঃ ঢাকামেইল
নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 















