রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগাম জাতের টমেটোয় কৃষকের মুখে হাসি

আগাম জাতের টমেটো চাষ করে দিনাজপুরের চিরিরবন্দর, সদরসহ বিভিন্ন উপজেলায় ভাল ফলন ও দামে টমেটো চাষীদের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকূলে থাকায় চাষের উপযোগী জমিতে নভেলটি প্লাস টমেটো চাষ করে ভালো ফলন হওয়ায় চাষীরা খুশি। বাজারে আগাম জাতের টমেটো উঠতে শুরু করেছে।

চিরিরবন্দর উপজেলার ভাঁদেড়া গ্রামের তৈয়ব মুন্সীপাড়ার কৃষক বেলাল হোসেন ও অশ্বিনী কুমার রায় জানান, গ্রামের অধিকাংশ কৃষক চাষের উপযোগী জমিতে আগাম জাতের নভেলটি প্লাস টমেটো চাষ করছেন। তাদের হিসাবে ১০ শতাংশ জমিতে এক হাজার চারা রোপন করা হয়েছে। জমি তৈরি, চারা, সার, কীটনাশক, নিড়ানী সেচ ও অন্যান্য বাবদ খরচ হয়েছে ১৬ হাজার টাকা।

ভালো ফলন হওয়ায় এক হাজার চারাগাছ থেকে উৎপাদিত প্রায় ৫০ মণ টমেটো পাবেন বলে আশা করছেন। বর্তমান বাজার মূল্য অনুযায়ী পাওয়া যাবে প্রায় ৪০ হাজার টাকা।

চিরিরবন্দর উপজেলা কৃষি অফিস জানায়, সেপ্টেম্ব^র মাসের প্রথম সপ্তাহের দিকে জমিতে চারা গাছ তৈরির জন্য বীজ বপন করা হয়। চারা গাছের বয়স যখন ২৫-৩০ দিন হয়, তখনই চারা উত্তোলন করে জমিতে রোপণ করা হয়। চারা রোপনের আগে জমির মাটি ভালোভাবে রোগ-জীবাণুমুক্ত করতে হয়।

জনপ্রিয়

প্রকল্পনির্ভর উন্নয়নকর্মীদের অনিশ্চিত জীবন ও অবহেলিত কর্মসংস্থান

আগাম জাতের টমেটোয় কৃষকের মুখে হাসি

প্রকাশের সময়: ০৫:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২