গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মুকিতুর রহমান রাফী (নারিকেল গাছ) ১১ হাজার ১৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারুক আহমেদ (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৪৯৪ ভোট।
পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে গোবিন্দগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 












