রাজবাড়ী সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে কোভিড ১৯ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে টিকাদান শুরু করা হয়। প্রথম টিকা নিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলশাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, রেড- ক্রিসেন্ট সাধারণ সম্পাদক শামিমা মুনমুন প্রমুখ।
রাজবাড়ী জেলায় ৩১ জানুয়ারি ৩৬ হাজার ডোজ টিকা আসে। অনলাইনে ২ হাজার ২৫০ জন নিবন্ধন করেছে। এদের মধ্যে যাদের ম্যাসেস দেওয়া হয়েছে তারা লাইনে থেকে টিকা নিয়েছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, রাজবাড়ী 

















