সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনি আচরণ বিধি ভঙ্গ করবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে- ইসি রাশেদা 

যে প্রার্থী আচরণবিধি ভঙ্গ করবেন তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে

শাহজাহান সাজু:  নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘কোনো স্বতন্ত্র, হেভিওয়েট বা লাইটওয়েট প্রার্থী বুঝি না। আমরা প্রার্থীকে প্রার্থী হিসেবে বুঝি। সব প্রার্থী আমাদের কাছে সমান। সেভাবেই নির্দেশনা দিয়েছি। যে প্রার্থী আচরণবিধি ভঙ্গ করবেন তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাশেদা সুলতানা বলেন, আচরণবিধি যাতে ঠিক থাকে সেজন্য ভোটের মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছেন, তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। ৩০০ আসনে তিন’শ জন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রয়েছেন তারা অভিযোগ পেলে তদন্ত ও খতিয়ে দেখছেন। তারা কমিশনে কোনো কিছু পাঠালে কমিশন ব্যবস্থাও নিচ্ছে।
তিনি আরও বলেন, যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ যেমন ব্যবস্থাও তেমন গ্রহণ করা হচ্ছে।
একটি ভালো ভোটের জন্য সবার সমন্বয় দরকার উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, আমরা সবার সঙ্গে সমন্বয়ের সম্পর্ক উন্নত করেছি। সম্পর্ক আরো দৃঢ় ও মজবুত হয় সে ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। প্রতিটি স্তরে স্তরে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে। কোথাও কোনো অস্থিতিশীল অবস্থা এবং ভোটের পরিবেশ নষ্ট হওয়ার সুযোগ নেই। আমরা সচেষ্ট আছি, আরো সচেষ্ট থাকবো। ভোটাররা যাতে নির্বিঘ্নে এসে ভোট দিতে পারেন সে পরিবেশ তৈরিতে আমরা ব্যস্ত আছি।
পরে তিনি নির্বাচন কমিশন অফিসে বৃক্ষ রোপণ করেন। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, উপ পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ ও লালমনিরহাটের পুলিশ সুপার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৯:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩