সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পিপিএম পদক পেলেন গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন

তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট: প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন। অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকার প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ এই পদক প্রাপ্ত হন তিনি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের প্রথম দিনে কামাল হোসেনকে সম্মানজনক এ পদকটি প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান  ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম উপস্থিত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার কামাল হোসেন জানান, তার এ পুরস্কার প্রাপ্তিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, সম্মানীত রেঞ্জ ডিআইজি, রংপুরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি আরও বলেন, আমার এ পদক প্রাপ্তিতে গাইবান্ধা  জেলা পুলিশের সকল সদস্যের অর্জন বলে মনে করছি। সকল সহকর্মীসহ সম্মানীত গাইবান্ধা জেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রকাশের সময়: ১০:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪