রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্বরস্বতী পূজা উদযাপিত

বাণী অর্চনা, দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, অঞ্জলি প্রদান, আরতি, প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্বরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সেখানে সনাতন সংঘের উদ্যোগে এ বছরের মূল আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকেই মন্ডপে ভক্ত-অনুরাগী, শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। মাননীয় উপাচার্য পূজা মণ্ডপ পরিদর্শনে এসে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

এরপরে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যার দেবী স্বরস্বতীর প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের ছেলেমেয়েরা যে সুন্দর আয়োজন করেছে সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। সৃষ্টিকর্তা সুন্দর জিনিস পছন্দ করেন। তিনি আমাদের জন্য এই মহাবিশ্বে কত সুন্দর পৃথীবি সৃষ্টি করেছেন। আমাদেরকে তার সৃষ্টির সেরা করে এ পৃথিবীতে পাঠিয়েছেন। স্রষ্টার প্রতি তাই সবসময় আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।

তিনি আরো বলেন, সব ধর্ম মানবতার কথা বলে, সুন্দরের কথা বলে, অখন্ড মানবতাবাদী জীবন দর্শনের কথা বলে, সব মানুষ এক। সব মানুষের সেবা আমাদের করতে হবে। শুধু ব্যক্তি কিংবা পরিবার নিয়ে ভালো থাকলেই চলবে না বরং সবাইকে নিয়ে ভালো থাকতে পারার মধ্যে আমাদের মানবজীবনের স্বার্থকতা নিহিত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. তারিকুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহ্জাদা আহসান হাবীব, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আল্ জাবির, নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আসিফ ইকবাল আরিফ, অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক (অডিট) রাধেশ্যাম, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (সিভিল) স্বপন কুমার শীলসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের আহŸায়ক ও সহযোগী অধ্যাপক তপন কুমার সরকার।

জনপ্রিয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্বরস্বতী পূজা উদযাপিত

প্রকাশের সময়: ০৪:০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১