গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নছুমাই (৯৫) নামের এক মহিলার মরদেহ দাফনের ১২ দিন পর উত্তোলন করেছে দুর্বৃত্তরা। তারা এ মরদেহটি রেখে গেছে নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের ভিতরে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধাপেরহাট আরভি কোল্ড স্টোরেজ সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ির ঘরের ভেতর এ মরদেহ দেখতে পায় স্থানীরা। মৃত ওই নছুমাই ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের তছির উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, গত ৫ ফেব্রুয়ারি বার্ধক্য জনিত কারনে মৃতবরণ করে নছুমাই। এরপর যথা নিয়মে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। দাফনের ১২ দিন পর মঙ্গলবার রাতে কে বা কারা মরদে কবর থেকে তুলে ওই বিল্ডিং ঘরে রেখে যায়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজব আলী জনান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। একই সঙ্গে বুধবার দুপুরে নছুমাইয়ের মরদেহ পুণরায় দাফন করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 















