মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন বদ্ধপরিকর: ইসি রাসেদা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাই সকলের সমন্বয়ে আগামি উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন বদ্ধপরিকর।
রোববার (২৮ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাসেদা সুলতানা বলেন, মানুষ ভোট দিতে যেমন আগ্রহী, তেমনি নির্বাচন কমিশনারও ভোটারদের ভোট দিতে সুষ্ঠ পরিবেশ তৈরীর জন্য গুরুত্বপর্ণ ভমিকা পালন করছেন। ভোটের পরিবেশ ভালো থাকায়, ভোটার উপস্থিতি বাড়বে।
এছাড়া একই সঙ্গে তিনি পুলিশ সুপার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার কামাল হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোতাল্লিবসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমশিনার (ভূমি) এবং সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৮:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪