মালয়েশিয়ায় কর্মরত থাকাবস্থায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সুরুজ প্রামাণিক (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ খবর পেয়ে স্বজনদের মধ্যে শুরু হয়েছে আহাজারী।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে নিহতের স্বজনরা। মৃত সুরুজ প্রামানিক উপজেলার ইদিলপুর উনিয়নের দড়িপাড়া গ্রামের হামেদ আলী প্রামানিক বাদশা’র ছেলে।
পারিবারীক সুত্রে জানা যায়, তিন বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি দেয় সুরুজ প্রামানিক। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত থাকাবস্থায় অসুস্থ জনিত কারণে ৬ ফেব্রুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এরপর ওই দেশের প্রকৃক্রিয়া শেষে ১৯ ফেব্রুয়ারি রাতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সুরুজ প্রামানিকের মরদেহ।
এদিকে, ওই মরদেহ গ্রহন করার জন্য বিমানবন্দরে অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন সুরুজের বড় ভাই ফিরোজ কবির। অপরদিকে, মরদেহ গ্রামের বাড়িতে না পৌঁছাতেই স্বজনদের মধ্যে শুরু হয়েছে নানা আহাজারী। এলাকায় নেমেছে শোকের ছায়া।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















