মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় রাস্তা নির্মাণ কাজে অনিয়ম, প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ঝাউবাড়ী থেকে জানেরবাতা পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজে অনিয়মের অভিযোগ উঠছে। এরই প্রতিবাদে পালিত হয়েছে মানবন্ধন কর্মসূচি।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, গাইবান্ধা সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম, সিপিবি, দারিয়াপুর অঞ্চল সভাপতি গুলবদন সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাস্টার, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সদর উপজেলা সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বর্মণ, ঝাউবাড়ী বাজার কমিটির সভাপতি জরিফুল ইসলাম, সিপিবি নেতা মুকুল মিয়া, মাহাবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন সিডিউল অনুযায়ী রাস্তায় মাটি ভরাট না করেই রাস্তা পাকাকরণের কাজ করা হচ্ছে তাছাড়া রাস্তার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ রাস্তার সঠিক কাজের দাবি জানান তারা।

জনপ্রিয়

গাইবান্ধায় রাস্তা নির্মাণ কাজে অনিয়ম, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময়: ১০:০০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১