ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে জামানত হারাচ্ছেন পরাজিত ২৭ প্রার্থী। প্রদত্ত ভোটের ১৫ ভাগ ভোট কম পাওয়া এই জামানত হারাচ্ছেন তারা।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সাদুল্লাপুর উপজেলা থেকে যারা জামানত হারাচ্ছেন- চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী সাইদুর রহমান, আজিজার রহমান, নুর আজম মন্ডল ও সাহীন আলম। ভাইস চেয়ারম্যান পদের এনামুল হক মন্ডল, মিজানুর রহমান শাহ আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের আর্জেনা বেগম।
এদিকে, সুন্দরগঞ্জ উপজেলা থেকে জামানত হারাচ্ছেন- চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী আখতারুজ্জামান আকন্দ, এরশাদ আলী, ওয়াহেদুজ্জামান সরকার, গোলাম কবির, সফিউল ইসলাম ও লিখন মিয়া। এছাড়া ভাইস চেয়ারম্যান পদের আ ব ম আহসানুল করিম, জিএমএম এমিল সাদেকীন, মহসিন আলী মন্ডল, আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, আমিনুল ইসলাম সাজু, মারুফ হোসেন বাদল, আল শাহাদৎ জামান, ছামিউল ইসলাম ভূইয়া, শাহ আলম মিয়া, শামীম সরদার ও সাদ্দাম তালুকদা। মহিলা ভাইস চেয়ারম্যান পদের ফেরদৌসী বেগম ও শ্রীমতি স্বপ্না রানী।
এর আগে বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ব্যালট পেপারের মাধ্যমে দুই উপজেলায় ২৪১ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাদুল্লাপুরে ভোট পড়েছে ৩৫ দশমিক ৯৬ ও সুন্দরগঞ্জে ২৫ দশমিক ১১ ভাগ।
এ বিষয়ে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, প্রদত্ত ভোটের ১৫ ভাগের কম পাওয়া ওইসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
তোফায়েল হোসেন জাকির 
















