মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ট্রাকের চাকায়  প্রাণ গেল মোটরসাইকেল চালকের

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেলচালক নিহত ও অপর আরোহী যুবক গুরুতর আহত হয়েছে।
এ দুর্ঘটনাটি মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারের চকমুসা নামক স্থানে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটি এলাকার সোনাই চন্দ্র সরেনের ছেলে সুশান্ত সরেন (২৫) ও চিরিরবন্দর উপজেলার স্বরস্বতীপুর এলাকার রবিন সরেনের ছেলে বিশ্বজিত সরেন (২৪) আমতলী এলাকায় লিচুবাগানে লিচু ছিড়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে চকমুসা নামক স্থানে পৌঁছলে বিপরীতদিক ফুলবাড়ী হতে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সুশান্ত সরেন নিহত হন ও বিশ্বজিত সরেন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহত যুবককে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান  শুরু করে ও রাস্তার দুইপার্শ্বে আটকে থাকা যানবাহন চলাচল স্বাভাবিক করে দেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রকাশের সময়: ১০:০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪