মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১  

দিনাজপুরের বিরামপুর উপজেলার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম হারুনুর রশিদ (৩৮)।সে উপজেলার জোতবানি ইউনিয়নের আমাইল গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে।

রবিবার (২৩ জুন) আনুঃ দুপুর ১২ ঘটিকায় বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের হরিরামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা মোটরসাইকেল আরোহীকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হারুনুর রশিদকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, হারুনুর রশিদ ঈদের পর আমাইল নিজ গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে বোনের শ্বশুরবাড়ি একইর মঙ্গলপুর গ্রামে যাওয়ার পথে কেটরাহাট বাজারের উত্তর দিকে হরিরামপুর এলাকায় অপর মোটরসাইকেল আরোহীর সাথে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে পরিবারের নিকট লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর থানার এসআই শাহিন।

বিরামপুরে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১  

প্রকাশের সময়: ০৭:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪