বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় পিলপিলি বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামের রূপারবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিলপিলি ওই গ্রামের মৃত কফিল উদ্দীনের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা গেছে, দারিয়াপুর-রূপারবাজার সড়কের পাশ দিয়ে পিলপিলি বেগম বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় পিছন দিক থেকে দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে সজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলসহ লিয়ন মিয়াকে স্থানীয়রা আটক করে। আটককৃত আরোহী বোয়ালী ইউনিয়নের দক্ষিণ হরিণসিংহা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

সদর থানা অফিসার ইনর্চাজ (ওসি) মাহফুজুর রহমান জাগো২৪.নেট-কে জানান, এ দূর্ঘটনায় একটি মোটরসাইকেল উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে।

প্রকাশের সময়: ০৮:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১