শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় আ.লীগ নেতাসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ টেংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।  এর আগে রবিবার সন্ধ্যায় নীলফামারীর সদর উপজেলার পুলহাট বাজার এলাকা থেকে একটি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যাকান্ড, ভাংচুর এবং অগ্নিসংযোগের একাধিক মামলা রয়েছে। শাহনেওয়াজ টেংকু ছাত্র আন্দোলন ও অন্যান্য সহিংস কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলার অন্যতম আসামী।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক জানান, শাহনেওয়াজ টেংকুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জনপ্রিয়

খানসামায় আ.লীগ নেতাসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

প্রকাশের সময়: ০৬:২৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪