বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে সোনালী ব্যাংক পিএলসি সুন্দরগঞ্জ উপজেলা শাখার আওতায় বামনডাঙ্গা বাজার উপশাখার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে বামনডাঙ্গা শিববাড়ি মোড়স্থ মাতৃছায়া টাওয়ারের ২য় তলায় ফিতা কেটে এ উপশাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন সোনালী ব্যাংক পিএলসি রংপুর জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলাম।

পরে বামনডাঙ্গা বাজার উপশাখার আয়োজনে উপশাখার শাখা ব্যবস্থাপক মো. মাসুদ রানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন অনুষ্ঠানের উদ্বোধক ও সোনালী ব্যাংক পিএলসি রংপুর জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি গাইবান্ধা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আহসানুল কবির।

এ সময় আরও বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি গাইবান্ধা এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শফিকুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা শাখা ব্যবস্থাপক মো. আবদুল হাদী, বামনডাঙ্গা জনতা ব্যাংক ম্যানেজার নয়ন কুমার বর্মন, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সবুর মিয়া, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ গাফফার মোল্লা, ফলগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম জাহিদ ও স্থানীয় বিশিষ্ট ব্যাবসায়ী মো. আরিফুল ইসলাম রাসেল প্রমুখ।

শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আকরামুজ্জামান মিয়া

জনপ্রিয়

সুন্দরগঞ্জে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

প্রকাশের সময়: ০৬:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪