সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় নারীর মরদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়ায় বাঁশঝাড় থেকে তমা খাতুন(১৬) নামক এক নারীর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুপুরে ষাটগাছা গ্রামের হাচেন আলীর বাঁশ ঝোড় থেকে তার মৃত দেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মমিন।

পারিবারিক সূত্রে জানান, উপজেলার একদন্ত ইউনিয়ন ষাটগাছা গ্রামের নায়েব আলীর মেয়ে তমা খাতুনকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে।

এসময় দুপুরে প্রতিবেশী হাচেন আলীর বাঁশ ঝোড়ে গলায় গামছা মুড়ানো তমা খাতুনের মৃত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।

পরে আটঘরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময়ে তাকে হত্যা করে ফেলে রেখেছে।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

পাবনায় নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ১০:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪