দিনাজপুরের চিরিরবন্দরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলম বিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় চিরিরবন্দর আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে উপজেলা চত্বরে ঘন্টাব্যাপি কলম বিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রায়হান আলী প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সকল ক্যাডারের সকল বৈষম্য দূর করতে হবে। পদোন্নতিতে যোগ্যতা অনুযায়ী সকল ক্যাডারের সুযোগ রাখতে হবে। মানববন্ধনে প্রশাসন ক্যাডারবাদে সকল ক্যাডার অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক 



















