শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

রাজবাড়ীতে ইজিবাইকের ধাক্কায় রুহুল আমীন (৬) নামের এক শিশু নিহত হয়েছে।   রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে শহরের লোকোসেড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুপুরে ঘাতক চালককে আটক করেছে পুলিশ। নিহত রুহুল আমীন রাজবাড়ীর নূরপুর গ্রামের  আজিজুল ইসলামের ছেলে ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট বাড়িতে ফিরছিল রুহুল। বাড়ির এলাকায় রাস্তা পার হওয়ার সময় রুহুল আমীনকে ধাক্কা দেয় একটি ইজিবাইক। এতে সে গুরুতর আহত হয়। ধাক্কা দেওয়ার পর ইজিবাইকের চালক পালিয়ে যায়। রুহুলকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। তিনি জাগো২৪.নেট-কে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ইজিবাইকের চালক মহির উদ্দিন শেখকে আটক করা হয়েছে। মহিরের বাড়ি সদর উপজেলার কামালদিয়া গ্রামে।

জনপ্রিয়

রাজবাড়ীতে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

প্রকাশের সময়: ১০:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১