শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় ভটভটির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের খানসামা উপজেলায় মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে নাসিম ইসলাম (২৩) নামে মোটরসাইকেল চালক নিহত ও আরোহী নাজমুল ইসলাম (১৯) আহত হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি  রোববার (২৮ ফেব্রুয়ারি  সন্ধ্যা ৬টার দিকে রাণীরবন্দর-খানসামা সড়কের আঙ্গারপাড়া ইউনিয়নের তাঁতীপাড়া স্কুলের সামনে ঘটেছে।

নিহত নাসিম ইসলাম উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের গুন্দুশাহ্পাড়ার জসিমউদ্দিরে ছেলে এবং মোটরসাইকেল আরোহী আহত নাজমুল ইসলাম একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওইসময় ওইস্থানে মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক নাসিম ইসলাম এবং আরোহী নাজমুল ইসলাম রাস্তায় ছিটকে পড়ে গিয়ে আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত বলে ঘোষণা করেন।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

খানসামায় ভটভটির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময়: ০৫:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১