শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

রংপুরে নগরীর জামাল মার্কেটে আগুনে পুড়ে গেছে কয়েকটি দোকান। এতে কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২ মার্চ) ভোর ৬টার দিকে মার্কেটে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ী রফিক মিয়া জানান, আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে।এছাড়াও আরও ১০টি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে।
রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম  জানান, খবর পেয়ে দশটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত নন তারা।
জনপ্রিয়

কোকোর জন্মবার্ষিকীতে গাছের চারা বিতরণ

রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

প্রকাশের সময়: ১১:০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১