মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে জামায়াত

বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে শনিবার (৫ এপ্রিল’২৫) দুপুরে রতন সাহা নামের এক সনাতন ধর্মীয় ব্যক্তির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে নগদ টাকা, সোনা সহ বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। নিঃস্ব ঐ পরিবারকে সহায়তার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্থানীয় মুসলিম সম্প্রদায় অবারিত ভাবে খাদ্য সামগ্রী, কাঁথা, কম্বল, জামা কাপড় ও নগদ টাকা নিয়ে সহযোগিতায় এগিয়ে এসেছে।
শনিবার সন্ধ্যা রাতে ঐ বাড়ির মালিক রতন সাহাকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, কম্বল, জামা কাপড় ও খলপা প্রদান করা হয়। সহায়তা প্রদান করেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আনারুল ইসলাম, জেলা সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বিরামপুর থানা আমীর হাফিজুর রহমান মাষ্টার, পৌর আমীর মামুনুর রশীদ, সেক্রেটারী ইঞ্জিনিয়ার শাহীনুর রহমান, ৪নং ওয়ার্ড সেক্রেটারী আবু বক্কর, বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম শরীফ প্রমূখ। এসময় মুসলিম সম্প্রদায়ের স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ব্যক্তিগত উদ্যোগে ঐ পরিবারকে খাদ্য সামগ্রী, কাঁথা, কম্বল, জামা কাপড় ও নগদ টাকা দিয়ে সহযোগিতা করেছেন। বিপদের সময় মুসলিম সম্প্রদায়ের বিপুল সহমর্মিতা ও সহায়তা পেয়ে রতন সাহা আবেগে আপ্লুত হয়ে সকলকে করজোড়ে কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রকাশের সময়: ০৫:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫