রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদক মামলায় বাস সুপার ভাইজারের মৃত্যুদণ্ডাদেশ 

গাইবান্ধায় মাদক মামলায় বাস সুপারভাইজার রবি দাসকে মৃত্যদণ্ডাদে দিয়েছে বিজ্ঞ আদালত। একই সঙ্গে এক লাখ টাকার অর্থদণ্ডও দেয়া হয়।

বুধবার (৩ মার্চ)  দুপুরের দিকে এই রায় দেন জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক দিলীপ কুমার ভৌমিক।

মামলার বিবরনে জানা যায়, ২০১৮ সালের ৪ নভেম্বর গাইবান্ধা থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাস নওশা পরিবহনে জেলার পলাশবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।

এসময় বাসের পিছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫টি পলিথিনের প্যাকেটের ৪৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ। হেরোইন বহনের অভিযোগে বাসের সুপারভাইজার রবি দাস কে আটক করে পুলিশ। পরের দিন রবি দাসকে আসামী করে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মো. সাজু মিয়া।

স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন এবং রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের যুক্তিতর্ক শেষে আসামী রবি দাসের উপস্থিতিতে আদালতে আদেশ দেন।  ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) ধারার ১(খ) টেবিল এর অধিনে একমাত্র আসামী রবি দাসকে মৃত্যুদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেন জেলা দায়রা আদালতের বিজ্ঞ বিচারক দিলীপ কুমার ভৌমিক।

দণ্ডপ্রাপ্ত আসামি রবি দাস বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা গ্রামের মৃত বেচু রাম দাসের ছেলে। মামলার রায় শোনার পর আসামীর স্বজনেরা কোট চত্তরে কান্নায় ভেঙ্গে পড়েন।সাক্ষাৎকার প্রদান করেন – রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর-পিপি  ফারুক আহম্মেদ প্রিন্স ।

জনপ্রিয়

গাইবান্ধায় মাদক মামলায় বাস সুপার ভাইজারের মৃত্যুদণ্ডাদেশ 

প্রকাশের সময়: ০৫:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১