“সাদুল্লাপুরে বাঁধ ঘেসে মাটি খনন, ঘরবাড়ি-কৃষিজমি ক্ষতির আশঙ্কা” শিরোনামে ‘জাগো২৪.নেট’ অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর অবশেষে মাটি কাটা বন্ধের নির্দেশ দিয়েছে থানা পুলিশ।
বুধবার (৩ মার্চ) সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানার নির্দেশে এসআই পরিমল চন্দ্র রায় ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। এমন নির্দেশানায় স্বস্তি ফিরেছে ভূক্তভোগি মানুষদের।
উল্লেখ্য, সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের জুয়েল মিয়া ও তার পিতা ফুলমিয়া নিজ স্বার্থ হাসিলের নীলকান্ত ছড়ার খাস জমি থেকে মাটি কেটে অবাধে বিক্রি করে আসছে। সেখানে ১২-১৫ ফুট গহিন করে বিশালাকৃতির পুকুর করা হচ্ছে। সেই সঙ্গে এসব মাটি কাঁকড়া গাড়ী দিয়ে বহন করায় জামডাঙ্গা বাঁধটি বিভিন্ন স্থানে ধ্বসে যাচ্ছে। এমনকি শতশত গর্তে উপনিত হয়েছে। যার ফলে হাজার হাজার মানুষের চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। এছাড়া মাটি খননের কারনে বর্ষা মৌসুমে বাঁধটি ভেঙে যাওয়ার আশঙ্কাসহ শতাধিক হেক্টর ফসলি জমি ও ঘরবাড়ি হুমকির আশঙ্কায় ভুগছিলেন এলাকাবাসী।
খোরশেদ আলম, জাগো২৪.নেট 















