দিনাজপুরের চিরিরবন্দরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। এ ঘটনাটি শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার ঘুঘুরাতলী মোড়ের পুর্বপাশে ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হাসপাতালের সন্নিকটে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হাসপাতালের ম্যানেজার মিজানুর রহমান হাসপাতাল থেকে বের হওয়ার সময় রাস্তার বিপরীত পাশের দোকান মালিক আবুল কালাম আজাদ তার নিকট গিয়ে পাওনা টাকা ফেরত দেয়ার জন্য চাপ দেয়য়। এতে উভয়ের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ম্যানেজার মিজানুর নিজের হেলমেট দিয়ে আবুল কালাম আজাদের মাথায় সজোরে আঘাত করে। এতে মাথা ফেটে রক্তাক্ত হলে, সে নিজেকে সামলে নিয়ে ম্যানেজারের গলা ধরে জোরে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে ম্যানেজার মিজানেরও মাথা ফেটে গিয়ে রক্তক্ষরণ হতে থাকে। হাসপাতালে আসা রোগীর লোকজন দ্রুত উভয়কে নিবৃত্ত করে আবুল কালাম আজাদকে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় এবং হাসপাতালের লোকজন ম্যানেজারকে হাসপাতালের ভিতর নিয়ে যায়।
এ ব্যাপারে আহত আবুল কালাম আজাদ বলেন, ম্যানেজারের কাছে অনেকদিন ধরে টাকা পাই। সে পাওনা টাকা দিতে তালবাহানা করে আস আসছিল এবং ধরাও দিচ্ছিল না। আজকে টাকা চাইতে গেলে সে হেলমেট দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে মাথার মধ্য বরাবর ৪টি সেলাই দিতে হয়েছে।
অপর আহত ম্যানেজারের কাছে বক্তব্য নিতে ডিজিটাল হাসপাতালে গেলে সে চুপচাপ থাকে। কোন উত্তর দেয়নি।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















